ইরানের নতুন করে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মধ্য-ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে ইরানের এই হামলায় কোনও হতাহত হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।এছাড়া একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, তেল আবিব ছাড়াও জেরুজালেম, উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণােস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় হতাহতের কোও ঘটনা ঘটেনি।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বুধবার ‘রিয়েল-টাইম ইন্টেলিজেন্স’ বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে Read more

পত্রিকা: ‘দেশে ফিরছেন তারেক গুলশানে বাড়ি প্রস্তুত’
পত্রিকা: ‘দেশে ফিরছেন তারেক গুলশানে বাড়ি প্রস্তুত’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া তারেক রহমানের Read more

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন।একইসঙ্গে ইরানে নতুন Read more

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে Read more

টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন
টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

হেডিংলি টেস্টের শেষ দিন আজ। ক্লাব বিশ্বকাপে সকালে মেসির ইন্টার মায়ামি ও রাতে বায়ার্ন মিউনিখ মাঠে নামবে।ক্রিকেটহেডিংলি টেস্ট-৫ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন