মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজে।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ম্যাক্রোঁ। সেই সাক্ষাৎকারেরই অংশবিশেষ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি।ভিডিওবার্তায় ম্যাক্রোঁ বলেছেন, “ফ্রান্স যা চায়, তা হলো (আল আকসা অঞ্চলে) পাশাপাশি দু’টি রাষ্ট্র থাকবে। একটি রাষ্ট্র হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে; অপর রাষ্ট্রটি হবে ফিলিস্তিন— যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জেরে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা দুই বছর ধরে যন্ত্রণা, ভোগান্তি এবং দুর্দশা’র মধ্যে কাটানোর পাশাপাশি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, “সত্যি বলতে, প্রতিটি জীবন মূল্যবান। ফিলিস্তিনিরা নিদারুণ ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের জীবন চুরি যাচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যা চাই, ফ্রান্স য চায়— তা হলো শান্তি।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন। এই সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি আরব।সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, এই সম্মেলন মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে প্রাথমিক পদক্ষেপ।“আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো, কিন্তু সেখানে দূতাবাস আমরা স্থাপন করব তখনই, যখন গাজার সব জিম্মি মুক্তি পাবে,” সিবিএসকে বলেছেন ম্যাক্রোঁ।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও Read more

গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা
গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৫টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র-শিবিরের Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২
সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

একাদশে ৫ পরিবর্তন এনে ফিল্ডিংয়ে বাংলাদেশ
একাদশে ৫ পরিবর্তন এনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন Read more

ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন