বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। এই আয়োজনেই ঘোষণা করা হবে ইউরোপীয় ফুটবলের সেরা খেলোয়াড় ও কোচদের নাম। পুরস্কার দেওয়া হবে সেরা নারী ও পুরুষ ফুটবলার, উদীয়মান তারকা, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে।ব্যালন ডি’অরের ইতিহাসে যাঁদের আধিপত্য দীর্ঘ সময় ধরে ছিল, সেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই নেই এবারকার মনোনীতদের তালিকায়। মেসি রেকর্ড ৮ বার, আর রোনালদো ৫ বার পুরস্কার জিতেছেন, তবু এবার ৩২ জনের মধ্যে জায়গা হয়নি এই দুই কিংবদন্তির। ফলে একটি নতুন যুগের সূচনা দেখছে ফুটবল বিশ্ব।এবারের ব্যালন ডি’অরের দৌড়ে  অনেক তারকার নাম থাকলেও শীর্ষ ফেভারিট হিসেবে উঠে এসেছেন উসমান দেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি উইঙ্গার দলকে ট্রেবল জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। গোল ও অ্যাসিস্টের দিক থেকে অন্যদের ছাপিয়ে গেছেন।আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। মেসির ১০ নম্বর জার্সির এই উত্তরসূরি গোল, অ্যাসিস্ট এবং বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর পুরষ্কার জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে।ব্যালন ডি’অর ২০২৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন যারা?ব্যালন ডি’অর ২০২৫ মনোনয়ন (পুরুষ)- জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডুমফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও
পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও

পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) গভীর রাতে কবর খুঁড়ে Read more

বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস ৭ দিন পর কবর থেকে সুরুজ আলী নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। Read more

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন