টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস ৭ দিন পর কবর থেকে সুরুজ আলী নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের আউটপাড়া গ্রামে সকলের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।স্থানীয়রা ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে আউটপাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে সুরুজ আলী (৫৫)সহ পাঁচজন আহত হয়। ওই ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে ভাতিজা জয়, বিপ্লব, বিউটি, দেলোয়ার ও দিপুকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন।আহত সুরুজ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি মারা যান। পরে বিষয়টি টাঙ্গাইল আদালতকে অবহিত করেন নিহতের স্ত্রী হেলেনা বেগম। তিন মাস ৭ দিন পর আদালতের বিচারক কবর থেকে সুরুজ আলীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।আদালতের নির্দেশে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানসহ এলাকাবাসীর উপস্থিতিতে কবর থেকে সুরুজ আলীর মরদেহ উত্তোলন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুবায়েত আনোয়ার, মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রাম মহানগরীতে সরকার পতনের দিন সংঘটিত রাজনৈতিক সহিংসতার আট মাস পর গুলিবিদ্ধ হয়ে নিহত এক শ্রমিকের ঘটনায় অবশেষে হত্যা মামলা Read more

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!

দুর্ভোগের রাস্তা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং এর কাজ চলছে। সড়ক ও জনপথের সংশ্লিষ্টদের নেই কাজের তদারকি। ফলে ড্রাইভার-হেলপার মিলে করছে Read more

শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন