ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় ঘটনাটি ঘটে।নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন উপজেলা সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে (৩৫), অপরজন চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে (২৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ২জন নিহত ও আহত হয়েছেন ২জন। পিকআপটি সাভারের জামগড়া থেকে পোলট্রি খাদ্য নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।মঙ্গলবার (২৯ Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে হৃদয় (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন