ময়মনসিংহের নান্দাইলে হৃদয় (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের একটি কবরস্থানে বদ্দিরাজ গাছে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মৃত হৃদয় (২৪) হাওলাপাড়া গ্রামের মৃত মো: আলম ও শিরিনা আক্তার দম্পতির ছেলে। সে প্রায়শই মানসিক অসুস্থতার কারণে নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলোভাবে চলাফেরা করত।শুক্রবার সকাল আনুমানিক ১০টায় হৃদয়ের চাচা মোঃ ফরিদ মিয়া (২৫) তাকে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে তিনি হাওলাপাড়া গ্রামের মৃত হুরমুচ আলীর কবরস্থানে বদ্দিরাজ গাছের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।পরে হৃদয়ের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর Read more

ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে Read more

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

১৪ জুলাই: নামাজের সময়সূচি
১৪ জুলাই: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৮ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের
ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন