ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তবে মাঠে সেই উত্তেজনা এখন একেবারে দেখা যায় না বললেই চলে। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। এবার টুর্নামেন্টের সুপার ফোর পর্বে আবারও জিতেছে টিম ব্লু’রা। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। যেখানে পাকিস্তানকে হেসে খেলে ৬ উইকেটে হারিয়ছে সূর্য কুমার যাদবের দল। এদিন টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দলের ওপেনার ফখর এবং সাহিবজাদা ফারহান ভালো শুরু এনে দেন। ফখর মাত্র ৯ বলে ১৫ রান করে আউট হলেও, সাহিবজাদা নিজের ইনিংস ধরে রাখেন। তিন নম্বরে নামা সাইম আইয়ুবও এই ম্যাচে প্রথমবার রান করেন।পাওয়ারপ্লেতে পাকিস্তান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। এরপর সাহিবজাদা ও সাইমের ব্যাটিং জুটি দলের রান বাড়াতে থাকে। সাইম ১৭ বল খেলে ২১ রান করে আউট হন। সাহিবজাদা ফিফটি পূর্ণ করেন এবং ৪৫ বল খেলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান, যা দলের মোট রান ছিল ১১৫।পাকিস্তানের ইনিংস শুরুতে কিছুটা আগ্রাসী হলেও পরবর্তী সময়ে তারা একটু ধীর হয়ে পড়ে। হুসাইন তালাত ১১ বলে ১০ রান করেন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ও অধিনায়ক সালমান আলী আঘা ব্যাট করে, তবে রান তেমন বাড়াতে পারেননি। নওয়াজ ১৯ বলে ২১ রান করে আউট হন। শেষের দিকে ফাহিম আশরাফ ৮ বলেই ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন। সালমান ১৩ বলে ১৭ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে মোট ১৭১ রান।ভারতের পক্ষে শিভাম দুবে ২টি উইকেট নেন, এবং হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।পাকিস্তানের দেওয়া লক্ষ্য যে ভারতের জন্য তেমন বড় নয় তার প্রমাণ দেন ব্যাটাররা শুরুতেই দেন। দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল পাকিস্তানের বোলারদের দিশেহারা করে তোলেন। এই দুই জনে গড়েন ১০৬ রানের জুটি। ইনিংসের ১০ম ওভারে প্রথম সাফল্য পায় পাকিস্তান। এসময় শুভমন গিলের উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। সাজঘরে ফেরার আগে শুভমন করেন ২৮ বলে ৪৭ রান করে, হাঁকান ৮টি চার।  অধিনায়ক সূর্যকুমার রানের খাতা খুলতে পারেননি। তবে অভিষেক শর্মা ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৩৯ বলে করেন ৭৪ রান, হাঁকান ৬টি চার ও ৫টি ছক্কা। ৫৪ রানই আসে বাউন্ডারি থেকে।স্যাঞ্জু স্যামসন রানের জন্য সংগ্রাম করেছেন। ১৭ বলে ১৩ রান করে তিনি বিদায় নিলে তিলক ভার্মা ১৯ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ৭ বল বাকি থাকতে। ৭ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের পক্ষে হারিস রউফ পান দুটি উইকেট।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ Read more

গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।রবিবার (২ Read more

অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নির্ধারিত কোনো ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন। Read more

তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান

ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর Read more

আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি
আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে।এআইএসি আগামী Read more

দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক
দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কে। ঈদের লম্বা ছুটির কারণে এবারে লাখো দর্শনার্থীর সমাগম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন