ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, “আমরা তাদের বলেছি স্বীকৃতির বিষয়টি সহায়ক হবে না। দেশের অভ্যন্তরীণ বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।জেরুজালেমে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন। একই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন যে, এর জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিতে পারে।ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়ছে।এগুলো বিবেচনাধীন রয়েছে।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার বিকেলে এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন।সূত্র: টাইমস অব ইসরায়েলএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ জুলাই: নামাজের সময়সূচি
১৫ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অপরাধ দমনে ২৩ পয়েন্টে সিসিটিভি
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অপরাধ দমনে ২৩ পয়েন্টে সিসিটিভি

চুরি, ছিনতাই, খুন, সন্ত্রাসী হামলা কিংবা সংঘবদ্ধ অপরাধ দমনে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বসানো হলো ২৩টি সিসিটিভি ক্যামেরা। শুক্রবার Read more

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ Read more

পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ
পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল Read more

একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা

‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলোতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন