চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ নম্বর লর্ড এলাহাবাদ পুঁটিছড়ি স্কুলভিটার সামনে থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।জানা যায়, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ নম্বর লর্ড এলাহাবাদ পুঁটিছড়ি স্কুলভিটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তাররা হল- বান্দরবান জেলার সদর থানার বাবু মার্মা (২৬) কোয়ালং ইউনিয়নের সেমি ডলুপাড়া ১ নম্বর ওয়ার্ডের অংপই মার্মার ছেলে, জালালউদ্দিন (১৯) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঁটিছড়ি এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড Read more

জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন