তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে শাহবাগমুখী ৪টি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, তিন দফা দাবি আদায়ে বুধবার সকাল ১০টায় আবার শাহবাগ মোড় অবরোধ করা হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লংমার্চ করে বুধবার সকালে শাহবাগ মোড় অবরোধ করবেন। দাবি আদায়ে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। ২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ Read more

সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত
ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণ ঘটছে অবৈধ ভূখণ্ডটির বিভিন্ন শহরে। ঘটছে Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন