গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।  শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দিনব্যাপী গাজীপুর মহানগরীর কলম্বিয়া এলাকায় অবস্থিত কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।  আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ তৈরী পোশাক কারখানা জুলাই, আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবীতে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানান (কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক) শ্রমিকরা।  শ্রমিকরা বলেন, ‘আমাদের জুলাই, আগস্ট ও চলতি মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।’ তারা বলেন, ‘জুলাই-আগস্ট মাসের বেতন আমরা এখনো পাইনি। সেপ্টেম্বর মাস চলছে, এ মাসের বেতনও অনিশ্চিত।’  তারা জানান, ‘আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকানে বকেয়া রয়েছে, সেখানেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বকেয়া থাকায় দিচ্ছে না। কারখানার এসব তালবাহানা করা সময় ক্ষেপণ, আশ্বাস পাওনাদারদের বুঝানো যাচ্ছে না।’  তবে শ্রমিকদের দাবি তিন মাসের বকেয়া দাবিতে কারখানা মালিক কর্তৃপক্ষের কয়েকজনকে আজ অবরুদ্ধ রেখেছেন তারা। শ্রমিকদের অভিযোগ, এর আগে বকেয়া চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ওইদিনের ঘটনায় উল্টো কয়েকশ শ্রমিকের নামে মামলা হয়েছে, তা খারিজসহ বেতন পরিশোধ না হলে তারা কর্তৃপক্ষকে ছাড়বেন না।  বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এলাকা ও মহাসড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। বর্তমানে শ্রমিকরা আলোচনার জন্য ফ্যাক্টরীর ভিতরে রয়েছেন।’  এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিঃ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।  উল্লেখ্য, ফ্যাক্টরির শ্রমিকদের জুলাই-আগস্ট/২৫ খ্রি. মাসের বেতন অপরিশোধিত রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধ না করে চলতি বছরের গত ২৮ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত ফ্যাক্টরীটি সাধারণ ছুটি ঘোষণা করে এবং পুনরায় ০৬ সেপ্টেম্বর হতে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। পরে ফের কারখানা খোলা হলে আজ অবরুদ্ধ করে রাখা হয় একজন ভাইয়ারসহ মালিক কর্তৃপক্ষের কয়েকজনকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক Read more

জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী
বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন