বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার জীবনের শেষ ভরসা-বয়স্ক ভাতার টাকাও। এমনই এক নির্মম ঘটনার শিকার হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের ৯০ বছর বয়সী আব্দুল মজিত।আব্দুল মজিত জানান, প্রায় ২০ বছর ধরে তিনি সরকারের বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু দেড় বছর আগে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই ভাতা। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাকে ‘মৃত’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জীবিত থেকেও কাগজে ‘মৃত’ হয়ে যাওয়ার এই ভুলের কারণে এখন তাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।তিনি বলেন, “আগে ভাতার টাকা পাইলে ঔষধ কিনতাম, ভালো কিছু খাইতাম। এখন দেড় বছর ধইরা টাকা পাই না। বুড়া হইছি, ভালো কিছু খাইতে মন চায়। আল্লাহ যদি আবার টাকাডা পাইতাম, একটু শান্তিতে বাঁচতে পারতাম।”তার ছেলে আবুল বাসার বলেন, ভাতা বন্ধ হওয়ার পর তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, তালিকায় তার বাবাকে মৃত দেখানো হয়েছে। এমনকি বাবাকে জীবিত প্রমাণ করতে অফিসে নিয়ে গেলেও এখনো কোনো সমাধান মেলেনি। ঘটনাটি শুধু পরিবার নয়, বিস্মিত করেছে এলাকাবাসীকেও।স্থানীয় বাসিন্দা মাসুদ ফকির বলেন, “চোখের সামনে জীবিত একজন মানুষকে কাগজে মৃত দেখানো চরম অবহেলার পরিচয়। দ্রুত ভুল সংশোধন করে যেন তিনি তার প্রাপ্য ভাতা ফিরে পান-এটাই আমাদের প্রত্যাশা।”উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চন্ডিগড় ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হালনাগাদ তালিকায় আব্দুল মজিতকে মৃত দেখানো হয়। একই সঙ্গে একটি মৃত্যু সনদও জমা দেওয়া হয়, যেখানে ২০২৪ সালের এপ্রিল মাসে তার মৃত্যুর উল্লেখ ছিল। ফলে তার স্থলে প্রতিস্থাপন ভাতাভোগী হিসেবে একই এলাকার আবুল কালাম বর্তমানে ভাতা পাচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, তথ্য হালনাগাদের সময় তিনি আব্দুল মজিতকে মৃত হিসেবে দেখেননি।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার জানান, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত তালিকা ও রেজুলেশনের ভিত্তিতেই প্রতিস্থাপন কার্যক্রম করা হয়েছে। তবে বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুতই আব্দুল মজিতকে পুনরায় ভাতার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন
শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার অর্ডিন্যান্স) আইন পাসের চূড়ান্ত অনুমোদন Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন