রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে।এ ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ প্রশাসকসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে এখনো অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এতে বাসায় প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে আসেন। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পেছন পেছন সেখানে যায়।জুবেরী ভবনের বারান্দায় এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপ-উপাচার্যকে ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। পরে তিনি দ্বিতীয় তলায় চলে গেলে সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখেন তারা। এরই মধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন।এ বিষয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা গতকাল থেকে শান্তিপূর্ণ অনশনে রয়েছি, কিন্তু প্রশাসন কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। আজ আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি সকল শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে যোগ দেওয়ার আহ্বান জানাই। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে Read more

সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র Read more

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক
ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক

অনলাইনে মন্তব্য করার জের ধরে যুক্তরাজ্যজুড়ে ধরপাকড়ের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে ‌‘ফ্যাসিবাদী’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক।সাম্প্রতিক সময়ে, বিশেষ Read more

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর
জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচার সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ Read more

নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি
নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন