নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে এসব আশ্বাস দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ- কবিরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বসুরহাটের স্থানীয় একটি রেস্টুরেন্টে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক চরএলাহী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আইয়ুব আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারী এবিএম হেলাল উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আবুল হাশেম, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী বায়তুলমাল বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর নুর উদ্দিন।দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সন্তোষ কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, অর্জুন চন্দ্র দাস, গণেশ মজুমদার, রাজিব ভৌমিক, তুষার কান্তি ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১৩টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা Read more

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি
চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি

উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন Read more

আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন