দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর।ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দফতর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ব্যাখ্যা দেয়।এতে বলা হয়, ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি দ্বারা নির্ধারিত হয়।পোস্টে আরও বলা হয়, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ‍্যই দেওয়া হয়, তবে কর্তব‍্যরত সকলে একইসঙ্গে তা পান না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তাগণ এসওপি অনুসরণ করেননি, সেজন‍্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতর।ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পক্ষ থেকে একটি স্পষ্ট নির্দেশনা ছিল যে কোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।পরিদর্শনকালে তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে দায়িত্বে থাকা সত্ত্বেও ওই কর্মকর্তারা নিজেদের খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এই দায়িত্বহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তাদের ক্লোজ করার আদেশ দেয়া হয়। ঘটনার পরপরই ডিএমপি কমিশনারের আদেশে সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক
প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামে সম্প্রতি এক চীনা নাগরিকের আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন লি ছোয়াচো Read more

গুহার মধ্যে ২ শিশুকে নিয়ে নারীর বসবাস, উদ্ধার করল পুলিশ
গুহার মধ্যে ২ শিশুকে নিয়ে নারীর বসবাস, উদ্ধার করল পুলিশ

ভারতের কর্নাটকের রামতীর্থ পাহাড়ের এক বিপজ্জনক গুহায় ২ শিশুকন্যাকে নিয়ে বসবাস করছিলেন এক রাশিয়ান নারী। গত ৯ জুলাই টহলরত পুলিশ Read more

হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে চাইলেন দোয়া
হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে চাইলেন দোয়া

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন