ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে এ কথা বলেন তিনি।আবিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনার বিষয়। সুতরাং, সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে। আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ।’তিনি বলেন, ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়েছি। ‘ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল,’ বলেন আবিদ।তিনি আরও বলেন, ‘আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।’  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের সফরে মস্কোয় রয়েছেন তিনি।

রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব
রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব

আনুষ্ঠানিকভাবে সাবেক রিয়াল তারকা লুকা মদ্রিচকে বরণ করে নিয়েছে এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ Read more

নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার
কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন