তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর খলিফা হযরত উমরের সঙ্গে খ্রিস্টানদের যে চুক্তি হয় এটি তারই প্রতিলিপি।প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলাস। রবিবার (১৪ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে জিয়ানোপোলোস এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান এরদোয়ান। তখন তিনি এরদোয়ানকে প্রতিলিপিটি উপহার দেন।জেরুজালেম উমরের কাছে আত্মসমর্পণের সময় বাইজেন্টাইন শাসনামলে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওসকে চুক্তিপত্রটি হস্তান্তর করেন। চুক্তিটি শহরের খ্রিস্টান জনসংখ্যা এবং তাদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। যার মধ্যে রয়েছে জেরুজালেমের পবিত্র সমাধির চার্চ এবং বেথলেহেমের জন্মের ব্যাসিলিকা। এ ছাড়া খ্রিস্টানরা বিজয়ী জেরুজালেমে কী সুবিধা পাবেন, তাদের দায়িত্ব কী হবে তাও চুক্তিতে উল্লেখ রয়েছে।প্রসঙ্গত, বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হজরত ওমর (রা.) পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন। তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনিই খলিফা, তারা আনন্দের সাথে শহরের চাবি তাঁর কাছে হস্তাস্তর করে কারণ খলিফার এই বর্ণনাই তারা তাদের কিতাবে পেয়েছিল।ওমর (রা.) খ্রিস্টানদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করেন, যা ইতিহাসে ‘আল-আহদুল উমরিয়্যাহ’ নামে পরিচিত। তাতে লেখা রয়েছে, এটি সেই নিরাপত্তার চুক্তি যা আল্লাহর বান্দা ওমর, আমিরুল মুমিনীন, জেরুজালেমের (ইলিয়ায়) অধিবাসীদের জন্য প্রদান করেছেন। তিনি তাদের নিজেদের জীবন, সম্পদ, গির্জা, ক্রুশ, অসুস্থ ও সুস্থ সকল মানুষের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। তাদের গির্জাগুলোতে কেউ বসবাস করবে না, সেগুলো ধ্বংস করা হবে না, সেগুলোর কোনো অংশ বা সীমানা কমানো হবে না, তাদের ক্রুশ ও সম্পদে কোনো হস্তক্ষেপ করা হবে না। তাদের তাদের ধর্ম পালনে বাধ্য করা হবে না, তাদের কারো কোনো ক্ষতি করা হবে না। তবে জেরুজালেমে তাদের সঙ্গে কোনো ইহুদি বসবাস করবে না। জেরুজালেমের অধিবাসীদের অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জিজিয়া কর দিতে হবে এবং তাদের শহর থেকে রোমানদের বের করে দিতে হবে। যারা রোমানদের সঙ্গে চলে যেতে চায়, তারা তাদের সম্পদসহ নিরাপদে যেতে পারবে এবং তাদের গির্জা ও ক্রুশ পরিত্যক্ত অবস্থায় রেখে যাবে। তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা পাবে। যারা জেরুজালেমে থাকতে চায়, তারা এখানেই থাকতে পারবে, তবে তাদের ওপরও জিজিয়া কর পরিশোধের দায়িত্ব থাকবে। যারা রোমানদের সঙ্গে যেতে চায়, তারা যেতে পারবে এবং যারা নিজ বাড়িতে ফিরে যেতে চায়, তারা ফিরে যেতে পারবে। এ চুক্তিনামার সব কিছু আল্লাহ, তার রাসুল, খলিফা এবং মুসলমানদের অঙ্গীকার, যদি তারা তাদের ওপর আরোপিত জিজিয়া পরিশোধ করে।তৎকালীন খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওস হজরত ওমর (রা.) মহানভবতায় বিস্মিত হন। তিনি হজরতের বশ্যতা স্বীকার করে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতাপূর্ণ আচরণের প্রতিশ্রুতি দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক

ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার Read more

সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে

রাজনৈতিকভাবে এটি বেশ বিব্রতকর একটি বিষয়, যা সম্ভবত জাতিসংঘের পদে নিয়োগ নিশ্চিত করার শুনানিতে উঠে আসবে।

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত
সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা Read more

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন