জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সম্প্রতি সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘বুধবার থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে আমাদের ধারণা।’ তবে তিনি স্বীকার করেন, পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ৪০ থেকে ৫০ জন সদস্য নিহত হয়েছেন। কিছু পাকিস্তানি কর্মকর্তা আরও দাবি করেছেন, নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলিবিনিময়ের সময় ‘ডজনখানেক’ ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে।তবে এই দাবিগুলোর কোনো স্বতন্ত্র যাচাই বিবিসি করতে পারেনি।এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই। মন্ত্রণালয় আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার Read more

খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির
খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের Read more

নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ
নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের অন্তত ১০ Read more

ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা
ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের Read more

যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি: আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন