অনেক দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের। তবে সেই গুঞ্জনকে কখনোই পাত্তা দেননি এ অভিনেত্রী। বরং প্রেমিককে সঙ্গে নিয়ে মাঝে মাঝে ছবি-ভিডিও পোস্ট করেন শক্তিকাপুর কন্যা। তবে এবার আর কোনো লুকোচুরি নয়, বরং ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে দিলেন, তিনি মনের মানুষ পেয়ে গেছেন!বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর একটি ভিডিও আপলোড করেছেন। এতে তাকে দেখা গেছে ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে। আর সেই ভিডিও পোস্ট করেই শ্রদ্ধা লিখেছেন, ‘কে এরকম একটা মানুষ খুঁজে বের করে দাও, যে আমার সব বায়না শুনবে।’ এই ভিডিওতে রাহুল মোদীকে ট্যাগ করলেন শ্রদ্ধা কাপুর। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘আচ্ছা কে বলতে পারে, সেই মানুষটা কোথায় রয়েছে!’ এই ভিডিও দেখে রাহুল মোদী কিন্তু লাইকও দিয়েছেন।২০২৪ সাল থেকেই রাহুল মোদীর সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সম্পর্কের সূত্রপাত ঘটে, ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও থেকেই। যেখানে শ্রদ্ধাকে দেখা যায় রাহুল মোদীর সঙ্গে রেস্তোরাঁয় ডিনার করতে। আর তারপর থেকেই বলিউডে রটে যায় শ্রদ্ধা ও রাহুলের প্রেমের কথা।এর আগে অবশ্য শ্রদ্ধার সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের। সেই প্রেমের গুঞ্জনকে সঙ্গে নিয়েই বক্স অফিসে সুপারহিট হয় ‘আশিকী ২’। তারপরই ভাঙে আদিত্যর সঙ্গে তার সম্পর্ক। শোনা যায়, শ্রদ্ধাকে ছেড়ে আদিত্য মন দেন অনন্যা পাণ্ডেকে। তবে সে সব পুরোনো কাসুন্দিকে একপাশে রেখে এবার রাহুল মোদীর সঙ্গেই তার প্রেমকে সামনে আনলেন শ্রদ্ধা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত

উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন
হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন

জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন