কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঐ এলাকার আব্দুল লতিফের মেয়ে।  স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহত শিক্ষার্থী লিমা আক্তার ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এ সময় বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার মারাত্মক আহত হয়।পরে রাত সাড়ে ৩টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিষাক্ত সাপের ভেকসিন না থাকায় তাকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শনিবার সাড়ে ৭টার দিকে শিক্ষার্থী মৃত্যু হয়। স্থানীয়রা জানান গোরাশ (কালার্স) নামের একটি বিষাক্ত সাপ ওই শিক্ষার্থীকে দংশন করেছে। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি  উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল Read more

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান
আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তৃতীয়বারের মতো আমির হলেন তিনি।জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন Read more

কালিয়াকৈরের শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
কালিয়াকৈরের শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা

জুলাই-আগস্ট মাসে গণহত্যায় সংশ্লিষ্টতা ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, Read more

চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন
চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন

‎‎চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ Read more

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন