নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন অটোরিকশা আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া গ্রামের তাজুল ড্রাইভারের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সদর উপজেলার সোনাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারের উদ্দেশে যাত্রা করে। পথে এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধানখেতের পানিতে পড়ে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর Read more

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী Read more

সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!
সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!

টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি Read more

আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেনদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ
ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রদান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন