টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি ও যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের এ চুরির ঘটনা ঘটে।বহুরিয়া গ্রামের কৃষক মজিবর রহমান জানান, গতকাল রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। ভোররাতে এসে দেখেন তাঁর সব গরু চুরি হয়ে গেছে। গোয়ালঘর ও বাড়ির গেইটের তালা কেটে চোরচক্রটি একটি গাভী, দুটি বকনা বাছুরসহ মোট তিনটি গরু চুরি করে নিয়ে যায়। একই এলাকার কৃষক আমিনুল ইসলামের গোয়ালঘর থেকে একটি বকনা বাছুর চুরি হয়।এদিকে একই রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি (ডাক্তারচালা) কৃষক ঘটু মিয়ার বাড়ি থেকে একটি ষাড় ও একটি গাভী চুরির ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া ৬টি গরুর মূল্য আনুমানিক ৬ লক্ষাধিক টাকা।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন Read more

গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার পর এবার ডেনমার্কের গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক
উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক

উল্লাপাড়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের অপকর্মের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওটি শনিবার (৫ Read more

নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভূয়া চার পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে Read more

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি Read more

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন