চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে দ্রুত গতির একটি ট্রাক মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় চলন্ত মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান নিহত হন। পরে তার পকেট থেকে উদ্ধারকৃত ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায়, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের Read more

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক গুরুতর আহত
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক গুরুতর আহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী ট্রাকের পেছনে মিনি পিকআপের ধাক্কায় এর চালক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর পৌনে Read more

হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!

শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক Read more

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে Read more

চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন