পটুয়াখালীর বাউফল উপজেলায় রোমান মৃধা (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটার দিকে পরিষদ ভিআইপি রোড এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রোমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরুল হক মৃধার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।সূত্রে জানা গেছে, রোমানসহ আটজন শ্রমিক ভিআইপি এলাকায় একটি বাড়ির পাইলিংয়ের কাজ করছিলেন। শ্রমিকরা রাতে স্থানীয় ভাড়া বাসায় রোমানকে রেখে বাইরে রাতের খাবার খেতে বের হয়েছিলেন। রাত দশটার দিকে বাসায় ফিরে এসে ডাকাডাকি করলে রোমান দরজা না খুললে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।শ্রমিকরা জানায়, রোমান কাজের ফাঁকে ফাঁকে কারো সঙ্গে মোবাইলে কথা বলতেন। বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত মোবাইলে কথা বলেছে। কার সঙ্গে মোবাইলে কথা বলেছে, জিজ্ঞেস করলে সে বলতো না। ধারণা করা হচ্ছে, কারো সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১১ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও করে শিশুটিকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার Read more

শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার
শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যান্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। তবে কারবারিদের Read more

নির্বাচিত সরকার ছাড়া সার্বভৌমত্ব টিকবে না: বরকত উল্লাহ বুলু
নির্বাচিত সরকার ছাড়া সার্বভৌমত্ব টিকবে না: বরকত উল্লাহ বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলাসহ Read more

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন