ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে তার মৃত্যু হয়।সুজন মাল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের কাশেম মালের ছেলে। তবে বিবাহসূত্রে তিনি ঝিনাইদহ শহরের পাওয়ার হাউজপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর হাসপাতালের শিশু বিভাগের এক রোগীর স্বজনের ব্যাগ থেকে ৪০০ টাকা চুরির সময় সুজনকে হাতেনাতে ধরে ফেলেন রোগীর স্বজনরা। এ সময় তারা ও আশপাশের উৎসুক লোকজন মিলে তাকে হাসপাতালে শিশু বিভাগে প্রথমে মারধর করে। পরে তাকে টেনে-হিঁচড়ে হাসপাতালের নিচে টিকিট কাউন্টারের সামনে নিয়ে এসে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে বৃহস্পতিবার সকালে সুজন মাল তার শ্বশুরবাড়ি গেলে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ওই দিন দুপুরে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

সিরাজদিখানে ষড়যন্ত্রমূলক মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
সিরাজদিখানে ষড়যন্ত্রমূলক মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবরসহ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি Read more

নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ
নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে। গত কয়েক Read more

পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল
পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস
কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ জব্দ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন