যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মাহবুবনগর জেলার বাসিন্দা নিজামউদ্দিন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ী হয়েছিলেন।বৃহস্পতিবার সান্তা ক্লারা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে এ ঘটনা। বিবৃতিতে বলা হয়েছে, ওই অ্যাপার্টমেন্টে এক রুমমেটের সঙ্গে থাকতেন নিজামউদ্দিন। গত ৩ সেপ্টেম্বর ৯১১ নম্বরে জরুরি ফোনকল পেয়ে ওই অ্যাপার্টমেন্টে যায় পুলিশ। সেখানে নিজামউদ্দিনকে রক্তাক্ত ছুরি হাতে দেখা যায়। নিজের রুমমেটকে হত্যার উদ্দেশে আঘাত করেছিলেন তিনি। নিজামউদ্দিনকে থামাতে এক পুলিশ কর্মকর্তা গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে মৃত ঘোষণা করে।”যে ব্যক্তিকে নিজাম ছুরিকাঘাত করেছিলেন, তাকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বেঁচে আছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছে পুলিশ।পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, সান্তা ক্লারা জেলা অ্যাটর্নির দপ্তর এবং পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।তবে নিজামের পরিবারের দাবি, তিনি ছুরিকাঘাত করেননি, বরং রুমমেটের হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। আত্মরক্ষার্থে আহত অবস্থায় পুলিশকেও তিনিই ফোন করেছিলেন; আর পুলিশ গিয়ে তাকেই গুলি করেছে।পারিবারিকসূত্রে জানা গেছে, স্বভাবে শান্ত ও ধার্মিক নিজাম ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় একটি টেক প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন। তবে সম্প্রতি বর্ণবাদী হয়রানি, বেতন প্রতারণা এবং অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ করেছিলেন নিজাম।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনের এক পোস্ট সামনে এনেছেন তার পরিবারের সদস্যরা। সেখানে তিনি লিখেছেন, “‘আমি বর্ণবাদী ঘৃণা, বৈষম্য, হয়রানি, নির্যাতন, মজুরি প্রতারণা, অন্যায় বরখাস্ত এবং ন্যায়বিচারে বাধার শিকার হয়েছি। যথেষ্ট হয়েছে, এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ/বর্ণবাদী মানসিকতার অবসান ঘটাতে হবে।’নিহতের মরদেহ এখনো সান্তা ক্লারার একটি হাসপাতালে রাখা আছে। পরিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে মরদেহ দেশে ফিরিয়ে আনতে।মজলিস বচাও তেহরিক (এমবিটি)–এর মুখপাত্র আমজেদ উল্লাহ খান নিহতের বাবার সঙ্গে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ও সান ফ্রান্সিসকো কনস্যুলেটকে এ বিষয়ে বিস্তারিত তদন্ত ও মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতায় সহায়তার অনুরোধ জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আহত সেনাসদস্যের পরিবারের পাশে বিরামপুর উপজেলা প্রশাসন
আহত সেনাসদস্যের পরিবারের পাশে বিরামপুর উপজেলা প্রশাসন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য সার্জেন্ট মোস্তাকিম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিরামপুর উপজেলা প্রশাসন।বুধবার Read more

নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার মধ্যেই নেত্রকোনায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের Read more

৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ
হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ

২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর Read more

আবারও কমেছে স্বর্ণের দাম
আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন