স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি মোট দ্বিপাক্ষিক আমদানির প্রায় ৪২ শতাংশ। এমন তথ্য জানিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)।ভারতের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য এবং প্লাস্টিক সামগ্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্য শুধু নির্দিষ্ট সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে অথবা কিছু পণ্যের ক্ষেত্রে স্থলপথে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যেমন বাংলাদেশি তৈরি পোশাক এখন শুধু কলকাতা ও নাওয়াশেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।জিটিআরআই জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ এককভাবে নেওয়া নয় বরং বাংলাদেশ কর্তৃক ভারতীয় রপ্তানির ওপর আরোপিত নানা বাধা এবং চীনের প্রতি ঢাকার কূটনৈতিক ঝোঁকের প্রতিক্রিয়ায় এসেছে।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সমুদ্রবন্দরহীন ভূমিবেষ্টিত অঞ্চল হিসেবে বর্ণনা করায় এই উত্তেজনা আরও বেড়েছে।২০২৫ সালের মার্চে ড. ইউনূসের চীন সফরের সময় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা চুক্তি সই হয়। তাছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা মূলত চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত।ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ থেকে বাংলাদেশ একাধিক ভারতীয় রপ্তানি পণ্যে সীমাবদ্ধতা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা, চাল রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ এবং কাগজ, তামাক, মাছ ও গুঁড়োদুধের আমদানিতে নিষেধাজ্ঞা। তাছাড়া বাংলাদেশ ভারতীয় পণ্য পরিবহনে ট্রানজিট ফি আরোপ করেছে।ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, এসব বিধিনিষেধ ও কঠোর কাস্টমস কার্যক্রম ভারতীয় রপ্তানিকারকদের জন্য সমস্যার সৃষ্টি করেছে।এই বাণিজ্যিক টানাপোড়েন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্যও সমস্যার সৃষ্টি করছে। বাংলাদেশের ট্রানজিট ফি ও নিষেধাজ্ঞা ওই অঞ্চলের শিল্প উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও দাবি করা হয়। সূত্র: দ্য ইকোনমিক টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের বন্ধু থেকে যেভাবে ইসরায়েলের মিত্র হলো ভারত
ফিলিস্তিনের বন্ধু থেকে যেভাবে ইসরায়েলের মিত্র হলো ভারত

মোহনদাস গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু বা তার কন্যা ইন্দিরা গান্ধী – প্রত্যেকেই বরাবর ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন জানিয়েছেন, তাদের Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ
জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। ইসলামে এ দিনে বিশেষ মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব Read more

কয়েক ঘণ্টা পরে সমুদ্রে যাচ্ছে উপকূলের জেলেরা
কয়েক ঘণ্টা পরে সমুদ্রে যাচ্ছে উপকূলের জেলেরা

বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমের ৫৮ দিনের মৎস্য অবরোধ শেষ হবে আজ মধ্যরাতে। দীর্ঘদিন মাছ ধরা থেকে বিরত থাকার পর ১১ জুন Read more

আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন