চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ব্যস্ততম শিকলবাহা ক্রসিং মোড়ে এ ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা এবং আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানের মালিক। ওই দোকানে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্যসহ বিকাশ ও নগদ লেনদেনের কাজ করেন বলেও জানা যায়।দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো ব্যবসা শেষ করে রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় শিকলবাহা ক্রসিং মোড়ে হঠাৎ পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে তিন লাখ টাকা এবং বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল বলে জানান তিনি।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতেই ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।স্থানীয়রা বলছেন, কর্ণফুলীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। সন্ধ্যার পর ক্রসিং ও বিভিন্ন অলি-গলিতে দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের টার্গেট করছে। এই ধরনের অপরাধ ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান এলাকাবাসী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন
নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন

দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়া নেত্রকোনা ধলাই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পৌরসভা। নদীকে কচুরিপানা মুক্ত Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের
এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী Read more

জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’
জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলছে, হামাসের হাতে এখনো বহু ইসরায়েলি জিম্মি। এই পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির পরিবর্তে সরকার যুদ্ধকে প্রাধান্য Read more

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন