আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ায়, পাল্টা প্রতিক্রিয়ায় বিস্ফোরক ভাষায় জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটি বলেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না।শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দেয়। রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।পাকিস্তানের এই হুঁশিয়ারির একদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো ‘অ্যাডভেঞ্চার’ করে, তবে ‘ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে’ এমন কঠোর জবাব দেবে ভারত।মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাঁধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আবার সংঘাত শুরু হয়, পাকিস্তান আর সংযম দেখাবে না। কোনো দ্বিধা ছাড়াই আমরা দৃঢ়ভাবে পাল্টা জবাব দেব।’পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, পাকিস্তান প্রতিপক্ষের ভূখণ্ডের ‘প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি’ রাখে। বিবৃতিতে বলা হয়, ‘এইবার আমরা ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেব।’এর আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলাকে ঘিরে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানি ভূখণ্ডে ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান চালায়। এতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনা টার্গেট করা হয়।জবাবে ইসলামাবাদ ভারতে পাল্টা হামলা শুরু করে এবং এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’। চার দিনের হামলা ও পাল্টা হামলার পর গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের
বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের

যশোরের বাঘারপাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।  আগামীতে সকল চেয়ারম্যান তার Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ
নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেতে পড়েছিল আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ।শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন