শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে বাংলাদেশ দল। বড় রানের চাপেই যেন শেষ হয়ে গেছে লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।মূলত টাইগার ওপেনার জাওয়াদ আবরারের তোপে দিশেহারা লঙ্কানরা।আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন জাওয়াদ আবরার। ৮ ম্যাচ খেলে যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর চেয়ে কম ম্যাচ খেলে আর কোনো ব্যাটার ২ সেঞ্চুরি করতে পারেননি।১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলে এক ভিডিও বার্তায় আবরার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’তরুণ এই ওপেনার আরো বলেন, ‘পরবর্তী লক্ষ্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দল হিসেবে ব্যালেন্সড অনেক। আশাবাদী ভালো কিছু করবো আমরা ইনশাআল্লাহ। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩
‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩

‎লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার Read more

অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড
অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড

পার্বত্য জেলা  খাগড়াছড়ির রামগড়ে সরকারি অনুমোদন না থাকায় বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে নগদ ২লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন