ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলা এবং মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা।এই দুই জেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়াসহ অবরুদ্ধ করা হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বেশকিছু গাড়িতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন। পরিস্থিতির সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলার সুতিতে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেন। সেই মিছিল থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা।তখন রাজ্য পুলিশ পথ আটকালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপর বোমা হামলা হয় বলে জানা গেছে। ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে সুতির ১২ নম্বর জাতীয় সড়ক। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করেন এবং সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িসহ অন্যসব গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছে বলে জানা গেছে।সুতি থানা পুলিশ জানিয়েছে, সুতি এলাকায় ১৬৩ ধারা জারি করা রয়েছে। একসঙ্গে দুজনের বেশি লোক চলাফেরা করলে তাদের গ্রেফতার করা হবে।অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় মিছিল চলাকালীন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আক্রান্ত হন।পুরো ঘটনায় ১০ জনের বেশি পুলিশ সদস্য এবং একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্য এবং আন্দোলনকারীদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে।গত ৩ এপ্রিল গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল পাস হয় দেশটির সংসদে। এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৮টি, আর বিপক্ষে ৯৫টি। রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তারপর থেকেই ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে দেশটির বিভিন্ন গণসংগঠন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ 
কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ 

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে Read more

বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।রবিবার (২৯ মার্চ) রাতভর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি Read more

জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১
চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশি অভিযানে একটি গোপন অস্ত্র কারখানার সন্ধান মিলেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি ও দেশীয় অস্ত্র, Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন