এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, এ ম্যাচের উপরই ঝুলে আছে বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোর ভাগ্য। চলতি এশিয়া কাপে দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্বে যেতে চাইবে তারা। অন্যদিকে, আফগানিস্তানের জন্য এটি বাঁচা-মরার লড়াই। হারলে তাদের বিদায় নিশ্চিত। যদিও রানরেটে কিছুটা এগিয়ে আছে তারা, তবে সুপার ফোরে জায়গা পেতে হলে জিততেই হবে আজকের ম্যাচ।এদিকে বাংলাদেশ তিন ম্যাচে দুটি জয় নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পয়েন্টে এগিয়ে থাকলেও, নেট রানরেট বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় এই অবস্থার জন্য দায়ী।বর্তমানে বাংলাদেশের নেট রানরেট -০.২৭০, যেখানে আফগানিস্তানের +২.১৫০ এবং শ্রীলঙ্কার +১.৫৪৬। আজকের ম্যাচে যদি আফগানিস্তান অল্প ব্যবধানে জয় পায়, তাহলেও বাংলাদেশের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে আফগানরা আগে ব্যাট করলে অন্তত ৭০ রানে এবং পরে ব্যাট করলে ৫০ বল হাতে রেখে ম্যাচ জিততে হবে। অন্যদিকে শ্রীলঙ্কা জয় লাভ করলে কোনো জটিল সমীকরণ ছাড়াই সুপার ফোরে যাবে এদিকে, দুই দলের আগের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যার মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ বার, আফগানদের জয় ৩ বার। এই পরিসংখ্যানই হয়তো কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশের সমর্থকদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি
নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো Read more

১৩ মাসে কোরআনে হাফেজ মাশেকুর
১৩ মাসে কোরআনে হাফেজ মাশেকুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ বছরের শিশু মাশেকুর মাত্র ১৩ মাসে পুরো কোরআন মাজিদ মুখস্ত করেছেন। এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন
পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন

শোবিজ ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে গড়ে তুলেছে দর্শকপ্রিয় তারকা। কিন্তু সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন