সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের চারটি স্থানে সকাল ৯টা, সাড়ে ৯টায় ও ১০টায় পর্যায়ক্রমে ৪টি ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়।স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল ৯টা ও মাইটকুমরা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও মাইটকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সাড়ে ৯টা এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় আদায় শেষ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে তারা কোরবানী শুরু করেছেন।সরেজমিনে ঘুরে দেখা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সাত গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে থাকেন। তাই অন্য এলাকার একদিন আগে এসব এলাকার লোকজন ঈদ উদযাপন করেন। একদিন আগে যারা রোজা, ঈদুল ফিতর উৎসব ও ঈদুল আযহা উদযাপন করেন তাঁরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মির্জাখিল পীরের তরিকাপ্রাপ্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হযরত ইয়াছিন আলী (রহ.) পীরের অনুসারী। একদিন আগে ঈদ উদযাপনের বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব বলেন,‘ নবীজিকে (সা.) জিজ্ঞেসা করা হলো নতুন চাঁদ সম্পর্কে! নবীজি (সা.) বললেন, ইহা তারিখ নির্ধারণ করে। সুতরাং সারা পূথিবীতে চাঁদ উঠলে তারিখ নির্ধারিত হয়ে যায়। তাই গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবে জিলহজ্জ মাসের ৯ তারিখ ইয়াওমে আরাফাহ ছিলো, হজ্জের দিন ছিলো। আর আজকে ১০ জিলহজ্জ ঈদুল আজহা পালিত হয়েছে। তাই আমরাও আজকে ঈদুল আজহার নামাজ আদায় করেছি।’তিনি আরও বলেন, ‘তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা আমাদের আমলগুলো করে আসছি। দেশবাসীকে বলবো হজ্জের দিনকে হজ্জ হিসাবে ধরতে হবে। ঈদের দিনকে ঈদ হিসাবে ধরতে হবে। সময়ের পার্থক্য আছে, দিনের পার্থক্য নেই। সময়ের পার্থক্য নিজেদের দেশের মধ্যে ও রয়েছে।’এ নিয়ে শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি শেখর ও রূপাপাত ইউনিয়নের প্রায় সাত গ্রামের আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দুইটি ঈদ উদযাপন করেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা Read more

কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা
কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় কাজের সময় বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন মো. ইদ্রিস আলী (২৩) নামের এক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন