ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ বছরের শিশু মাশেকুর মাত্র ১৩ মাসে পুরো কোরআন মাজিদ মুখস্ত করেছেন। এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ মাশেকুর রহমান। হাফেজ মোঃ মাশেকুর রহমান বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের প্রবাসী মোঃ দুলাল মিয়ার ছেলে। সে ৪ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। হাফেজ মোঃ মাশেকুর রহমান এর চাচা মোঃ বিল্লাল মিয়া জানান, আমার প্রবাসী ভাই মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ মাশেকুর রহমান অল্প সময়ে পবিত্র কুরআন মজিদ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তাহার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে মোঃ মাশেকুর রহমান এর জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে। আল্লাহ যেন তাকে কবুল করেন।হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন জানান, মাদ্রাসাটি যাত্রার পর থেকে শিক্ষার্থীদের অতি যত্নের সাথে পাঠদান সহ সকল বিষয়ে গুরুত্বের সাথে পরিচালনা পরিষদ ও শিক্ষকরা দেখে আসছে। ইতিমধ্যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে।এছাড়া আট বছরের শিশু মোঃ মাশেকুর রহমান মাত্র ১৩ মাসে কুরআন হেফজ করায় আমাদের মাদ্রাসার প্রাপ্তির ঝুঁড়িতে  আরও একটি সাফল্য যোগ হলো। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার Read more

ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭
ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে Read more

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা

বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন