নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহণে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাঞ্চন সেতু এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার  কাজলী, ইমন, কোহেলী,  আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের একেকজনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। তারা দীর্ঘ দিন যাবত পরিবহণ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিবহণের চালক, মালিক ও প্রবাসীদের অতিষ্ঠ করে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর করে। অর্ধ উলঙ্গ হয়ে প্রবাসীদের অশালীন ভাষায় হিজড়ারা গালিগালাজ করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।আর্থিক লোভে পড়ে ছেলেদের কেউ কেউ হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ঢাকা বাইপাস সড়কে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহণকে প্রধান টার্গেট করে হিজড়ারা মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী  বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে তারা হিজড়াদের কবলে পড়ে।এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মো. কামরুল  ইসলাম বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবহণে চাঁদাবাজির অভিযোগে সুষ্ঠু তদন্ত করে হিজড়াদের ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের

চার বছরের এক শিশুর দাফন নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সৃষ্টি হয়েছে উত্তেজনা। মৃত শিশুর প্রবাসী বাবার অনুপস্থিতিতে তার দাফনে বাধা দেওয়ার Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক Read more

ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। রবিবার (০৪ জানুয়ারি) ট্রাম্পের Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন