জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবি আদায়ের পর অনশন ভেঙেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিন দফা দাবি আদায়ে অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাতে প্রায় ৩৪ ঘণ্টা পর সেই অনশন কর্মসূচির সমাপ্তি ঘটে। শিক্ষার্থীদের তিন দফা দাবি ছিল:১. সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। ৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা, কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন তাদের সব দাবি লিখিতভাবে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন স্থগিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো Read more

২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরায় Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের ছয়টি বিভাগে আজ সোমবার (১৪ জুলাই) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন