পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে চলতি বছরের প্রথম ছয় মাসে এক লাখের বেশি বিদেশি কর্মীকে কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে। এই সংখ্যা গত বছরের প্রথমার্ধের তুলনায় কিছুটা বেশি।দেশটির সংবাদমাধ্যম ক্রোয়েশিয়া উইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট এক লাখ ১৫ হাজার বিদেশিকে বসবাস ও কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেওয়া হয়েছিল এক লাখ ১২ হাজার ৩৮৯ জনকে।সংবাদমাধ্যমটি বলছে, অনুমতিপ্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন বসনিয়া ও হারজেগোভিনা, নেপাল, সার্বিয়া ফিলিপাইন ও ভারতীয় কর্মীরা। কত সংখ্যক বাংলাদেশিকে অনুমতি দেওয়া হয়েছে কিংবা কোনো বাংলাদেশিকে অনুমতি পেয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিদের নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ক্রোয়েশিয়া উইক। সেখানে বলা হয়েছিল, বাংলাদেশিদের বেশিরভাগই ওয়ার্ক পারমিট পাওয়ার পর কর্মস্থলে যোগদান না করায় কিংবা কর্মস্থলে যোগদানের পর চলে যাওয়ায় তাদের বিষয়ে সরকার ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুপ মনোভাব তৈরি হয়েছে। বিষয়টি সেসময় বাংলাদেশ সরকারকেও অবহিত করা হয়েছিল বলে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়।সবচেয়ে বেশি যে খাতেক্রোয়েশিয়া উইক বলেছে, ওই সময়ে সবচেয়ে বেশি কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে পর্যটন খাতে। এই খাতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট ৩৮ হাজার ৩৭২টি অনুমতি দেওয়া হয়েছে। অবশ্য পর্যটন গন্তব্য ক্রোয়েশিয়ার এই খাতটি গত কয়েকবছর ধরেই শ্রমিকের সংকটে ভুগছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছে নির্মাণ খাত। এই খাতে মোট ৩৬ হাজার ৮৬৪টি অনুমতিপত্র দেওয়া হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে শিল্প খাত যেখানে মোট ১৩ হাজার ৭০৪টি অনুমতি প্রদান করা হয়েছে। পরিবহণ ও যোগাযোগ খাতে এই সংখ্যা সাত হাজার ৭২৩টি।যা বলছেন সংশ্লিষ্টরাবেশি সংখ্যায় কাজের অনুমতিপত্র দেওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ক্রোয়েশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন ফর এজেন্সি ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট মেডিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পেটার লোভরিচ। তার মতে, শ্রম মন্ত্রণালয় এক্ষেত্রে খুব চমৎকার কাজ করছে। এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে তারা যাচাই-বাছাই করে দেখছে, চাকরিদাতাদের আসলেই বিদেশি কর্মী নিয়োগের এমন অনুমতির প্রয়োজন আছে কি না এবং তারা প্রয়োজনীয় শর্ত পূরণ করছেন কি না।জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসা এবং ক্রোয়েশিয়ার তরুণদের বিদেশে পাড়ি জমানোর কারণেই দেশটিতে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছেক্রোয়েশিয়ান এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাহি পরিচালক ইরিনা ভেবার বলেন, আমাদের দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত শ্রমিক রয়েছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। যেই খাতগুলোর জন্য স্থানীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেই খাতগুলোতে বিদেশি শ্রমিকেরা ঘাটতি পূরণ করছেন। তাদেরকে ছাড়া অর্থনীতি গতিশীল হতো না।ভেবার বলেন, চাকরিদাতাদের কাছে এখনও স্থানীয়রা প্রাধান্য পাচ্ছেন। ভাষা, দলগতভাবে কাজ করা, দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে স্থানীয়রাই ভালো বলে মত দেন তিনি।  ইনফোমাইগ্রেন্টস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী Read more

সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব
মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন