কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজের উপর থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি আর বেঁচে নেই।বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার সময় চকরিয়া মাতামুহুরি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ‘আমরা চকরিয়া মাতামুহুরি ব্রিজের উপর একটি নবজাতক শিশু দেখতে পাই। কিন্তু নবজাতক শিশুটি যেখানে ফেলে দেওয়া হয়েছে সেখানে কোনো ঘর-বাড়ি না থাকায় কাউকে সনাক্ত করা যায়নি।’ এরপর স্থানীয়রা এ নবজাতক শিশুটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। উক্ত নবজাতক শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, ‘নবজাতক শিশুটি হাসপাতালে ভর্তি করার পর মারা যায়। এরপর নবজাতক শিশুটির মরদেহ চকরিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।’চকরিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম রাজা বলেন, ‘নবজাতক শিশুর লাশটি উপজেলা প্রশাসনের অর্থায়নে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনাটি মেনে নেওয়া যায় না। এ ঘটনার জন্য আমরা শোকাহত।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

পথেই ঝরছে পথফুল নামক পথশিশু
পথেই ঝরছে পথফুল নামক পথশিশু

বলা হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, কিন্তু বাস্তবতা কাছে কথাটি সবার হয়ে ওঠে না, রাস্তা দিয়ে চলাফেরার সময় কতোইনা Read more

সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

জেলার সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন