ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে নওগাঁর সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিনিধি দলের পক্ষ থেকে এতে নেতৃত্ব দেন আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, আরাফাত জনি, আব্দুল বারী, রিয়াউল রাহাদ এবং মো. রেদোওয়ান।এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকারকে বলবো, এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা নাহলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যা হতে পারে। তখন এর দায় কিন্তু সরকারকে নিতে হবে।’ শিক্ষার্থীরা আরও বলেন, ‘যে দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেগুলো হলো, প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।’দাবিগুলো দ্রুত সরকার মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না’
‘এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছ্নে, তিনি এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না। রবিবার (২৮ ডিসেম্বর) Read more

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৯৯
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৯৯

মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে ৯৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন।স্থানীয় সময় রোববার (১৫ Read more

‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’
‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’

সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অন্তবর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন