সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএসসিএলের জনসংযোগ দপ্তরের মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার শঙ্কা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে কবে, কখন, কত সময় বিঘ্ন ঘটতে পারে তা জানিয়েছে বিএসসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময় হলো ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত মোট ৩ মিনিট; ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট মোট ৯ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১২ মিনিট; ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৩ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট মোট ১২ মিনিট; ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট মোট ১১ মিনিট এবং ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিয়ে থাকে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা

ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ Read more

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন