কিশোরগঞ্জের বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।বুধবার (১১ জুন) সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এখন পর্যন্ত নিখোঁজের পরিচয় জানা যায়নি। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার পাটুলিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নৌকাটি বাজিতপুর উপজেলার পাটুলিঘাট থেকে ১৫জন যাত্রী ও ১২ মোটরসাইকেল নিয়ে অষ্টগ্রামের দিকি যাচ্ছিল। ঘোড়াউত্রা নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করেছে।ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল আমিন জানান, নদীর সে অংশে স্রোতের তীব্রতা এবং ডুবে যাওয়া নৌকার নিচে আটকে থাকার সম্ভাবনা আছে। উদ্ধার টিম দ্রুততর গতিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা করছে।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে বৈষম্যবিরোধী Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন

গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর Read more

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার Read more

টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন
মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন