এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে সাইফ হাসান শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে ভর করেই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবেও তানজিদ ছুঁয়েছেন নতুন মাইলফলক।তবে তানজিদ তামিমের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। জাকের আলি-লিটন দাসরা প্রচুর ডট বল খেলেছেন। তাতে কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম।টস জিতে লিটন দাসের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। তবে অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। বিশেষ করে তামিম। এই তরুণ ওপেনার পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় বইয়ে দেন।এক প্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে রান তুলতে বেশ ভুগেছেন সাইফ। শুরুতে বেশ কিছু ডট খেলেছেন তিনি। তবে তামিম আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করায় রানের চাকা সচল ছিল। সাইফ উইকেটে থিতু হয়েও সেটা পুষিয়ে দিতে পারেননি। পাওয়ার প্লে শেষেই ফিরেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে করেছেন ৩০ রান।তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন লিটন, তবে নূর আহমেদের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১১ বলে ৯ রান করেছেন তিনি।লিটন দ্রুত ফিরলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন তামিম। স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ২৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ফিফটির পর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নূরকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়েছেন। তার আগে ৩১ বলে ৫২ রান করেছেন এই ওপেনার।পাঁচে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছিলেন শামিম হোসেন। তবে হিতে বিপরীত হয়েছে। রশিদকে আক্রমণ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ রান।মিডল অর্ডারে তাওহিদ হৃদয় উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২০ বল খেলে ২৬ রান করেছেন তিনি। শেষদিকে জাকের আলি বেশ ভুগেছেন। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন। ১৩ বল খেলে অপরাজিত ১২ রান করেছেন তিনি। তবে নুরুল হাসান সোহান ভালো ব্যাটিং করেছেন। তার ৬ বলে অপরাজিত ১২ রানের ইনিংস বেশ কার্যকরী ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি
ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেসসংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট
শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক Read more

উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪
উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে পৌর সীমান্তে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা Read more

তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন