ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।এ ঘটনায় নিখোঁজ হওয়া ওই কিশোরের চাচা বাবুল চন্দ্র দাস আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাবুল চন্দ্র দাস আলফাডাঙ্গা আদর্শ কলেজের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক।সাধারণ ডায়েরি ও প্রণয়ের পরিবার সূত্রে জানা যায়, প্রণয় তার বাবার সঙ্গে গ্রামের বাড়ি ফেনী থেকে চাচা বাবুল চন্দ্র দাসের কর্মস্থল আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের ভাড়া বাসায় বেড়াতে আসেন। গত ৩ সেপ্টেম্বর সকাল অনুমান ১০ টার দিকে চাচার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। কিন্তু সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।জিডি অনুসারে, প্রণয় চন্দ্র দাসের গায়ের রং: শ্যামলা, মুখমণ্ডল: লম্বাটে, উচ্চতা: আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরণে ছিল: জিন্স প্যান্ট ও কালো শার্ট।এদিকে ভাতিজাকে খুঁজে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চাচা বাবুল চন্দ্র দাস। ভাতিজার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস
যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস

একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে, প্রশ্ন Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার Read more

অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন
অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন

বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুনির্দিষ্ট পথ খুলে যায়নি। উল্টো মিয়ানমারের রাখাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন