বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে। তখন মেয়েদের হলগুলোর সিট সংকট থাকবে না এবং প্রতিটি রুমে সর্বোচ্চ তিনজন শিক্ষার্থী রাখা হবে বলে আশ্বস্ত করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।শুক্রবার (০১ আগস্ট) জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাকৃবির জুলাই ৩৬ হলে আয়োজিত ‘অনুরণন জুলাই ৩৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি ওই হলের প্রবেশদ্বারে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত নতুন নামফলকও উন্মোচন করেন।অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘জুলাইয়ের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই জুলাই-আগস্টের আন্দোলনে যারা আমাদেরকে লাল চক্ষু দেখিয়েছে, তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার বুকে, বাকৃবির বুকে, কোনদিন তারা ফেরত আসতে পারবে না। প্রতিবছরই এই জুলাইয়ের এই অনুষ্ঠান হবে এবং সবাই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে।’তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম কখনও অন্যায়কে মেনে নেবে না, কারোর চোখ রাঙানোকে ভয় পাবে না, তারা সবসময় সত্যের পেছনে থাকবে এবং সেটিই ঘটেছে আমাদের জুলাই-আগস্টের আন্দোলনে। যারা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছে তারা অনেক গর্বিত, কিন্তু যারা পারেনি তাদের সারা জীবন এই অংশগ্রহণ না করার দুঃখ বয়ে বেড়াতে হবে। জুলাই ৩৬, এমন ঐতিহাসিক একটি নাম যেটি এসেছে তরুণদের মাথা থেকে। তরুণদের অবারিত সুযোগ সামনে আছে। তাদের ক্ষেত্র শুধু বাকৃবিতে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবী হবে তাদের চর্চার ক্ষেত্র।’উল্লেখ্য, বর্তমান বাকৃবিতে নারীদের বিভিন্ন হলে প্রতিটি রুমে চার জন বা তার বেশি শিক্ষার্থী থাকছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার
আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল Read more

গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট
গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে Read more

বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম Read more

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন
পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার Read more

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ
নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন