এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত উন্নয়নশীল (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তবে এই উত্তরণ দেশের অর্থনীতি এবং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেসকল প্রতিষ্ঠান এবং সম্প্রদায় এই উন্নয়নের মূল চালিকা শক্তি তাদের ওপর এর প্রভাব কেমন হবে বলেও প্রশ্ন রাখেন তিনি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, এই উত্তরণ বাংলাদেশের জন্য কেবল একটি মাইলফলক নয়। এর গুরুতর চ্যালেঞ্জ এবং ঝুঁকিও রয়েছে; যা দেশের অর্থনীতি এবং জনগণের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। বিএনপি’র এ বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে। যা সতর্কতার সঙ্গে মোকাবিলা না করলে ক্ষতির সম্মুখীন হতে পারে দেশ।তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে। বিশেষ করে দেশের পোশাক খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন সুবিধাভোগী ঋণ ও সহায়তা হ্রাস পাবে।ওই পোস্টে তারেক রহমান আরও লিখেছেন, বর্তমানে ঋণ এবং সহায়তা পাওয়া সহজ হলেও এলডিসি থেকে উত্তরণ হলে তা সীমিত হতে পারে। এতে দেশের অর্থনীতি চাপে পড়বে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সুবিধাও হারাবে বাংলাদেশ। এক্ষেত্রে সংস্থা কর্তৃক প্রদত্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ফলে প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক খাতে যদি প্রতিযোগিতা কমে যায় তাহলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলা করতে বাংলাদেশকে এখন থেকেই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। যেন দেশের বাণিজ্য এবং জনগণ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।এসব পদক্ষেপের পোশাক খাতের বাইরেও অন্যান্য খাতগুলোকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, পোশাক খাতের পাশাপাশি তথ্য ও প্রযুক্তি, ওষুধ এবং বিভিন্ন মানসম্মত শিল্পের রপ্তানি বাড়াতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক রাখতে এবং ঋণের বোঝা কমাতে পাবলিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেয়ার কথাও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।পোস্টে তিনি লিখেছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে উৎপাদনশীলতা, বাণিজ্য পরিবহন এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দেশের শ্রমিক, কৃষক এবং তরুণদের অরক্ষিত অবস্থায় না রেখে তাদের ভাগ্য উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত জরুরি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ Read more

হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে Read more

কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন