ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার চারটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া’র সঞ্চালনায় রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুমাইয়া খান সুকন্যা।এসময় কর্মশালায় কিশোরীদের শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য ও পুষ্টি, সুষম খাবার, স্বাস্থ্যবিধি, শারীরিক ব্যায়াম, আত্মপরিচয়, চাপ ও উদ্বেগ, সহানুভূতি ও সমর্থন, সঠিক তথ্য সচেতনতা, আত্মহত্যা প্রবণতা, মাদকাসক্তি, সঙ্গী নির্বাচন, বাল্যবিবাহ প্রভৃতি বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় তারা নানা রকম স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। তাঁদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারণা তাদের চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবন-যাপনে সহায়তা করতে পারে। সেজন্য কিশোরীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ Read more

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার

বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির Read more

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে
ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনও Read more

ইসরায়েলে ফের ড্রোন হামলা চালালো হুথিরা
ইসরায়েলে ফের ড্রোন হামলা চালালো হুথিরা

ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন