সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি অ্যাপোলো টায়ার্স। এজন্য প্রতিষ্ঠানটির গুণতে হবে ৫৭৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা।  বিসিসিআই-এর একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, ‘অ্যাপোলো টায়ার্সের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। দ্রুতই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’  টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তিন বছরে দ্বিপাক্ষিক সিরিজে ১২১টি ম্যাচ খেলবে। আইসিসির ইভেন্টে তাদের ম্যাচ থাকবে অন্তত ২১টি। বিসিসিআই প্রতি ম্যাচের জন্য ৪.৭৭ কোটি রুপি পাবে। বিসিসিআই নিলামের আগে প্রতি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য অন্তত ৩.৫ কোটি রুপি এবং আইসিসির ইভেন্টের ম্যাচের জন্য ১.৫ কোটি রুপি মূল্য নির্ধারণ করে দিয়েছিল। অ্যাপোলো টায়ার্স নিলামে কানভা এবং জেকে সিমেন্টকে হারিয়েছে। কানভা ৫৪৪ কোটি রুপি এবং জেকে সিমেন্ট ৪৭৭ কোটি রুপি পর্যন্ত নিলামে দর তুলেছিল।   প্রসঙ্গত, ভারতের কিট স্পন্সর হিসেবে এর আগে ছিল ড্রিম ইলেভেন। কিন্তু অনলাইন অ্যাপটি বেটিং সংক্রান্ত হওয়ায় ভারত সরকারের নির্দেশনা মোতাবেক তাদের সাথে চুক্তি বাতিল করে বিসিসিআই।  চলতি এশিয়া কাপে কিট স্পন্সর ছাড়াই খেলছে ভারত। এশিয়া কাপের মধ্যেই জার্সির স্পন্সর পেয়ে গেলেও এশিয়া কাপের বাকি অংশে সূর্যকুমারদের জার্সিতে কোন স্পন্সর থাকবে না। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, ২ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজ থেকে কিট স্পন্সর হিসেবে যাত্রা শুরু হবে অ্যাপোলো টায়ার্সের। ছেলে ও মেয়েদের জাতীয় দল ছাড়াও ভারত ‘এ’ দলের জার্সিতে নতুন প্রতিষ্ঠানের নাম থাকবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সেখানে সাংবাদিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক Read more

দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম
আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রসেনার ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের Read more

মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

ওসি পরিচয়ে প্রতারণার মূল হোতা সুমন গ্রেফতার
ওসি পরিচয়ে প্রতারণার মূল হোতা সুমন গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় ওসি পরিচয়ে ইলেকট্রনিকস দোকান থেকে টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যান নিয়ে যাওয়ার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেড কারখানার এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন