সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক।মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।এছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসাদুজ্জামান নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট।উল্লেখ্য, গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলী রোডে নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস Read more

যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত
দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বন্যপ্রাণী (বানর) অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন