বিবাহবিচ্ছেদের অধিকাংশ ঘটনাই ঘটে পরকীয়া সম্পর্কের কারণে। নারী-পুরুষ দুজনই পরকীয়া সম্পর্কে জড়াতে পারেন। পরকীয়ার খবর স্বজনদের মধ্যে পৌঁছে গেলে তা নিয়ে কৌতূহলেরও শেষ থাকে না। অনেকে তো কিছু জানার আগেই সন্দেহের চোখে দেখেন। প্রতিবেশীরা তো কারো আচরণ আর চলাফেরা দেখেই সন্দেহ করে বসেন, ‘নিশ্চয়ই পরকীয়া করছে পাশের বাড়ির ভাবি বা ভাই’।সমাজে পরকীয়া নিয়ে কৌতূহলের শেষ নেই। সিনেমা-সাহিত্য-বাস্তব সব জায়গায় পরকীয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। নৈতিকতা নিয়ে বিতর্ক যতটা, ততটাই আকর্ষণ নিষিদ্ধ (সামাজিক দিক থেকে) সম্পর্কের প্রতি। কিন্তু পরকীয়া ভালো না খারাপ সেই বিতর্ককে না ঢুকে নজর দেওয়া যাক মজার একটি সমীক্ষায়।সম্প্রতি পরকীয়া সম্পর্ক নিয়ে একটি গবেষণা প্রকাশ পেয়েছে আমেরিকার জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট ‘ইলিসিটএনকাউন্টারস’। এক সমীক্ষায় দাবি করছে, পরকীয়ায় জড়িতরা বেশিরভাগই বিড়ালপ্রেমী হয়। বিশেষ করে নারীরা। গবেষণার ফলাফলে বিশেষজ্ঞরা জানান, পরকীয়া করছেন বা আগ্রহী এমন নারীরাই বিড়াল পোষেন বেশি।নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ডেটিং ওয়েবসাইটটি পরকীয়ায় জড়িত ১ হাজার ৪০০ জন নারীকে নিয়ে সমীক্ষা করে। অংশগ্রহণকারী নারীদের বয়স, পেশা বা অন্য কোনো আর্থ-সামাজিক তথ্য গোপন রেখেই সমীক্ষাটি পরিচালনা করা হয়।পরকীয়া সম্পর্কে জড়ানো নারীরা কোন প্রাণী পোষেন? এমন প্রশ্নের মুখোমুখি হন অংশগ্রহণকারী নারীরা। এর মধ্যে ২২ শতাংশ নারী পরকীয়ায় লিপ্ত ছিলেন। তারা সবাই বিড়াল পোষেন। অন্য প্রাণী পোষার আগ্রহও দেখিয়েছেন তারা। এর মধ্যে ১৯ শতাংশ নারী মাছ পালনে, ১৭ শতাংশ নারী হ্যামস্টার, ১৬ শতাংশ নারী গিনিপিগ, ১৫ শতাংশ নারী টিকটিকি, ১৪ শতাংশ নারী কচ্ছপ, ১৩ শতাংশ নারী পাখি, ১২ শতাংশ নারী কুকুর, ৫ শতাংশ নারী সাপ এবং ২ শতাংশ নারী খরগোশ পালনে আগ্রহ পোষণ করেছেন।পরে সমীক্ষার চূড়ান্ত ফলাফলে বিশেষজ্ঞরা জানান, পরকীয়ায় জড়িত অধিকাংশ নারীরা বিড়াল পুষতেই বেশি পছন্দ করেন। এদিকে এই ধরনের সমীক্ষার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক
৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক

৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়ার Read more

নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী-মল্লিকপুর-পাঁচুড়িয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সালমান মল্লিক (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত Read more

যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য
যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য

বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে দেশ আর এই তথ্য প্রযুক্তি অপব্যবহার করে সিরাজগঞ্জে চৌহালীতে দিনে রাতে কিছু অবৈধ চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন