এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার হেলিকপ্টার পরিসেবা চালু করতে যাচ্ছে। কোম্পানি জানায়, আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি হেলিকপ্টার ও সি-প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে।উবার এবং জোবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে।জোবির এক মুখপাত্র জানান, এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। তিনি বলেন, “বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে।”ব্লেডের ওয়েবসাইট অনুসারে, এটি ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য ১৯৫ ডলার চার্জ করে। গত বছর ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।উবার মনে করছে, নতুন এই পরিসেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি Read more

শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান
শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান

ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে Read more

ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস
ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস: ইউজিসির দুটি তদন্ত কমিটি গঠন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস: ইউজিসির দুটি তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় তদন্তে নেমেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন